দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়লো।
দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়লো। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে পূর্বঘোষিত বিধিনিষেধই বহাল থাকছে। এদিকে লকডাউনের পঞ্চম দিনে যানজট দেখল নগরবাসী। কোন কোন সড়কে আইন-শৃংখলা বাহিনীকে হিমশিমও খেতে হয়েছে যানজট নিয়ন্ত্রণে। বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের আনাগোনা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, রাস্তায় মানুষ বাড়লেও, অধিকাংশ জরুরি প্রয়োজনে বের হয়েছেন। সাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি তাদের।
করোনা মহামারীর প্রকোপ কমাতে সরকার ঘোষিত কঠোর লোক ডাউনে এ দৃশ্য রাজধানীর। সোমবার সকাল থেকেই রাজধানীর রাজপথে দেখা যায় বাড়তি যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকতে থাকে সংখ্যা।
ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল ও দৈনিক বাংলা এলাকায় ছিল যানজট। কারণ ৪ দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক। তবে কমেছে কর্মঘণ্টা।
তবে অনান্য দিনের মতই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ার মত। উপযুক্ত কারণ ব্যতীত কাউকেই যাওয়ার অনুমতি মিলছে না।
আইন প্রয়োগকরী সংস্থাগুলো বলছে, মানুষের আনা গনা বৃদ্ধি পেলেও, সবাই যুক্তি সঙ্গত কারণেই ঘরের বাইরে বের হচ্ছেন। মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।
করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন ১৪ জুলাই পযন্ত বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগের সব বিধিনিষেধই কার্যকর থাকবে।


0 coment rios: