করোনা সংক্রমণের উর্ধ্বগতি রোধে দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।
করোনা সংক্রমণের উর্ধ্বগতি রোধে দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে আগেরবারের মতই আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে আছে সেনাবাহিনী। ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
এবারের লকডাউনে সব অফিস আদালতের মত শিল্প কারখানাও বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের যানবাহন। সরকারি কর্মীদের নিজ নিজ কর্মস্থলে থেকে ডিজিটালি দাপ্তরিক কাজ সারতে বলা হয়েছে। আগেরবারের তুলনায় দুই ঘণ্টা সময় কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাঁচাবাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।


0 coment rios: