Friday, July 23, 2021

করোনার সংক্রমণ রোধে ফের ১৪ দিনের জন্য সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।


 করোনার সংক্রমণ রোধে ফের  ১৪ দিনের জন্য  সারাদেশে  শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। সরকারী এ নির্দেশনা  বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও প্রয়োজনে-অপ্রোয়জনে ঘর থেকে বের হচ্ছেন অনেকে । মানছেন না স্বাস্থ্যবিধিও ।
রংপুরে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে নগরীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে   বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ ।
একই চিত্র দিনাজপুরেও ।  জরুরী সেবায় নিয়োজিত পরিবহন ছাড়া সকল পরিবহন বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: