মহাশূণ্যে মানবজাতির জয়যাত্রায় নতুন মাইলফলক গড়লেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন।
নিজ প্রতিষ্ঠান 'ভার্জিন গ্যালাকটিক'-এর তৈরি নভোযানে ঘুরে এলেন পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমা। ভ্রমণ সঙ্গী হিসেবে তার সাথে ছিলেন ৩ সহকর্মী। একঘণ্টার সফর শেষে, সফলভাবে পৃথিবীতে ফিরে জানালেন- একজীবনে এটা অসামাণ্য অভিজ্ঞতা। অনেকেই বলছেন, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে টেক্কা দিতেই তার ৯ দিন আগে এ মহাকাশযাত্রা।


0 coment rios: