Saturday, June 26, 2021

১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে যাচ্ছে গোটা দেশ।


 ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে যাচ্ছে গোটা দেশ। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে শিল্পখাত এবং এ সংশ্লিষ্ট ব্যাংক, পোর্ট ও কাস্টমস কার্যক্রম এর আওতাবহির্ভূত থাকবে। এদিকে, লকডাউন ঘোষণার খবরে রাজধানী ছেড়ে যাচ্ছে লাখো মানুষ। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় নানা উপায়ে গন্তব্যে রওনা দেন যাত্রীরা। ভোগান্তির পাশাপাশি, গুনতে হয় বাড়তি ভাড়া।
সোমবার থেকে লকডাউন শুরু হলেও খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। আর বৃহস্পতিবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য সর্বাত্তক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো কাল রোববার স্পষ্ট করা হবে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: