Friday, June 25, 2021

করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।


 করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে সাতদিন থাকবে এ লকডাউন। করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। জরুরি পরিষেবা ছাড়া এ সময় সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। লকাডাউন কার্যকরে পুলিশ ও বিজিবির সাথে মাঠে থাকতে পারে সেনাবাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নআয়ের মানুষের খাবারের ব্যবস্থা না করলে লকডাউন বাস্তবায়ন অসম্ভব।
লকডাউনের মাঝেও সাধারণ মানুষের বাড়ি যাওয়ার বাধ ভাঙা জোয়ার ছিল গেল ঈদে। কঠোর বিধিনিষেধ থাকলেও অনেকেই তা মানেননি। পরে বাড়তে থাকে সংক্রমণ। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।
বর্তমানেও বিধিনিষেধ চরমভাবে উপেক্ষিত। এ পরিস্থিতিতে বুধবার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি তাদের ৩৮তম সভায় দেশে ১৪ দিনের শাটডাউন দেয়ার সুপারিশ করে।
শুক্রবার রাতে সরকার ঘোষণা দেয় কঠোর লকডাউনের। সোমবার থেকে এ লকডাউন কার্যকর হবে এক সপ্তাহের জন্য।
এসময় জরুরি সেবা ব্যতীত সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ছাড়া সব প্রকার যানবাহন। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার, ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বিশেষজ্ঞদেরও পরামর্শ, করোনা সংক্রমণ রোধে বিধিনিধেষ কঠোরভাবে পালনের বিকল্প নেই।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: