সাভারের ভাকুর্তায় জোড়া খুনের দুই দিন পর শাহজালাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শাহজালাল নিহতদের মধ্যে একজন রায়হানের ফুপাতো ভাই। পারিবারিক কলহের জের ধরে রায়হান ও তার খালাতো ভাই নাজমুলকে হত্যা করে শাহজালাল। গেল শনিবার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকার একটি পাট ক্ষেত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত দুজনকে প্রথমে নেশাদ্রব্য খাওয়ানো হয়। পরে পাট ক্ষেতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন আরো একজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।


0 coment rios: