Sunday, June 13, 2021

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।


 নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ  পরানো হয়েছে। রবিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে  এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ বাহিনীর  সহকারি প্রধান-অপারেশন রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নতুন বিমান প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনিযুক্ত বিমান প্রধান শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর স্থলাভিষিক্ত হলেন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: