আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল সাত দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল সাত দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
সকালে নিজ বাসায় সাংবাদিকদের একথা জানান ওবায়দুল কাদের। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ কারণেই সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তাই, সংক্রমণ কমাতে এবার সর্বাত্মক লকডাউনে যাওয়ার কথা ভাবছে সরকার। করোনা সংক্রমণ কমাতে চলতি মাসের ৫ তারিখ থেকে সাত দিনের জন্য লকডাউন দেয় সরকার। তবে, খোলা রাখা হয় অফিস ও শিল্পকারখানা। পরে লকডাউনের মধ্যেই চালু হয় গণপরিবণ, খুলে দেয়া হয় দোকানপাট ও শপিংমল। এবার বন্ধ থাকবে সবধরনের দোকানপাট গণপরিবহন সরকারি-বেসরকারি অফিস আদালত।


0 coment rios: