বেসরকারি খাতের প্রতি বোতল এলপি গ্যাসের দাম এখন থেকে ৯৭৫ টাকা।
বেসরকারি খাতের প্রতি বোতল এলপি গ্যাসের দাম এখন থেকে ৯৭৫ টাকা। আর সমপরিমাণ সরকারি গ্যাসের জন্য গুণতে হবে ৫৯১ টাকা। জানুয়ারিতে গণশুনানির পর প্রথমবারের মত এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দিলো এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জ্বালানি বিভাগ বলছে, বিইআরসি নির্ধারিত দামে এই গ্যাস বিক্রি হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। আর গ্রাহকরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবে বিইআরসি।


0 coment rios: