Tuesday, April 6, 2021

ভারতের ছত্রিসগড়ে মাওবাদী হামলায় অন্তত ২২ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে।

 

 ভারতের ছত্রিসগড়ে মাওবাদী হামলায় অন্তত  ২২ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন সদস্য।   
এছাড়াও মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে ১২টিরও বেশি আধুনিক অস্ত্র লুট করে পালিয়েছে। নিরাপত্তা বাহিনী দাবি, তারাও পাল্টা গুলি চালিয়েছে। এতে ২৫ থেকে ৩০ জন মাওবাদী নিহত হয়েছে।  দুই মাওবাদী নেতার  খোঁজে প্রায় দুই হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়ো হয়েছিলেন ওই এলাকায়। নিরাপত্তা বাহিনীর প্রথম দলটি সেখানে পৌঁছতেই  হামলা পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: