Thursday, March 25, 2021

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ।


 পূর্ব ঘোষণা অনুযায়ী আগামিকাল সকাল ১১ টায় বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌছবেন মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দু্ই দিনের সফরে ঢাকা-দিল্লির মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে দ্বিপাক্ষিক চাওয়া-পাওয়ার এসব হিসাবের উর্ধ্বে করোনাকালে মোদীর এই সফরকে বন্ধুত্বের অন্যতম নিদর্শন হিসেবেই দেখছে উভয় দেশ। কূটনৈসিতক সূত্রগুলো বলছে, মোদীর সফরে সমুদ্র অর্থনীতি, অভিন্ন ছয় নদীর পানি বন্টন, শিক্ষা ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাঁচটি এমওইউ সই হতে পারে। তবে সে’সব হিসাব-নিকাশের উর্ধ্বে বন্ধুত্বের বন্ধনকেই সামনে আনছে ঢাকা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকির আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর হওয়ায় মোদীর এই সফর আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উভয় দেশের কাছে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: