Friday, March 26, 2021

সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


 তবে, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি রাখছে মন্ত্রণালয়। করোনা আক্রান্তদের চিকিৎসায় বাড়ানো হচ্ছে ডেডিকেটেড হাসপাতাল ও বেডের সংখ্যা। এদিকে পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার পর সব দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। সকাল থেকেই করোনা টেস্ট করাতে দীর্ঘ লাইনে সাধারণ মানুষের অপেক্ষা।
সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম। মাস্ক ব্যবহার না করাই অনেককেই অর্থ দণ্ড করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বেড়েই চলেছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। বুধবারও করোনা শনাক্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ, মৃতের সংখ্যা ২৫।
এই পরিস্থিতিতে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কি ভাবছে সরকার? আর, করোনা শনাক্তদের চিকিৎসায় সরকারের প্রস্তুতি কি? বুধবার সচিবালয়ে এসব বিষয়ে সাংবাদিকদের জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে, ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় দেড় লাখ শিক্ষার্থী। এদিকে, বর্তমান প্রেক্ষাপটে জনসমাগম এড়াতে রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: