নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান তিনি। রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি। মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের ম্যান্ডেড হারিয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। সমাবেশ থেকে বিএনপির অন্য নেতারা, বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবি করেন। এর আগে কর্মসূচি উপলক্ষে সকাল থেকে প্রেসক্লাবে সামনে জড়ো হতে থাকেন বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0 coment rios: