Monday, March 29, 2021

আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।


 যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। এ রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। ফার্সি শব্দ শব অর্থ রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বারাআত নামেও পরিচিত। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন।
করোনা মহামারির কারণে গেলো বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনও নির্দেশনা দেয়া হয়নি।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: