সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে মাঠে নেমেছে পুলিশ।
এদিকে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানী ঢাকাসহ দেশব্যাপি অভিযান শুরু হয়েছে। এক সপ্তাহ জুড়ে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এ অভিযান শুরু হয়।
সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় জনপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
জনসচেতনতা তৈরির অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও। তাই প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতায় জোর দেয়ার পরামর্শ তাদের।
করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার দুই সপ্তাহ পর তা কার্যকর হয়। তাই প্রথম ডোজ নেয়ার পরই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ঢাকার বাইরেও এ অভিযান চলেছে দেশের প্রায় প্রতিটি জেলাতেই। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়।


0 coment rios: