Friday, March 19, 2021

হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত দিনাজপুর।


এখানকার আমগাছগুলো এখন ছেয়ে গেছে মুকুলে। আর মুকুল আসার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আম চাষী ও বাগান মালিকরা।  প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আশানুরুপ আম উৎপাদন হবে এমন আশায় সংশ্লিস্টরা । দিনাজপুরের বিভিন্ন স্থানে বানিজ্যিকভাবে হাড়িভাঙ্গা আমের চাষ করা হচ্ছে ।  বাজারে এই আমের চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন আমচাষী ও বাগান মালিকরা। এ কারণে প্রতিবছরই এ জেলায় বাড়ছে হাড়িভাঙ্গা আমের বাগান।  হাড়িভাঙ্গা আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল।  মুকুল আসার পর থেকেই গাছ পরিচর্যা শুরু করেছেন আম চাষি ও বাগান মালিকরা ।   প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে   আমের বাম্পার ফলনের আশায়  তারা।  রোগবালাইয়ের আক্রমন থেকে মুকুল রক্ষায় আমচাষীদের প্রয়োজনীয় ওষুধসহ   সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগের তথ্য মতে এ বছর দিনাজপুরে হাড়িভাঙ্গা আম  উৎপাদনের  লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার মেট্রিক টন ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: