Thursday, November 5, 2020

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বুধবার এক রাসানযিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে ৫ নারীসহ ১২ জন শ্রমিক মারা গেছেন।


 ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বুধবার এক রাসানযিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে ৫ নারীসহ ১২ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ৯জন।
ইন্ডিয়া টাইমস জানায়, বুধবার স্থানীয় সময় সকালে আহমেদাবাদের পিরানা-পিপলাজ রোড এলাকার রাসায়নিক গুদামে বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। উদ্ধারকাজের পাশাপাশি চলে আগুন নিয়ন্ত্রনের কাজ। একমুহূর্তে ধ্বংসস্তূপ থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও কয়েকজনকে। এ ঘটনায় এক টুইটবার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: