গাজীপুরের কালিয়াকৈর ট্রেনের সাথে বাসের সংঘর্ষে দুইজন নিহত ও তিন জন আহত হয়েছে । এই ঘটনায়় প্রায় সাড়ে ৫ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর উত্তর বঙ্গ ও ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদশীরা জানায়,নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোররাত সাড়ে চারটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিনে আটকে বাসটিকে আধা কিলোমিটার সামনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মিয়া নামে আরেক বাস যাত্রী নিহত হন। দুঘটনার ফলে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা প্রায় ৫ ঘন্টার চেষ্টায় ট্রেন লাইন থেকে দুঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় । এঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেরিয়ারম্যানকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে ।

0 coment rios: