Wednesday, October 21, 2020

কক্সবাজারের রামুতে মাটি কাটার সময় পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু হয়েছে।


 

কক্সবাজারের রামুতে মাটি কাটার সময় পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু হয়েছে।  নিহত  দুজনই পরিবহন শ্রমিক  ছিলেন । গতকাল রাত ২ টার দিকে  রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।  
রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড়  কাটছিল । এসময় আকস্মিকভাবে মাটি ধ্বসে আলী আহমদ ও মুজিবুর রহমান নামে দুই শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। স্থানীয় জনতার সহায়তা পুলিশ মাটি সরিয়ে  সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য  তাদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: