সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে আজও বন্দর থানা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি।
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যার প্রতিবাদে আজও বন্দর থানা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র, যুবক ও শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রায়হান হত্যার ১১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মুল হোতা এসআই আকবর গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত আকবরসহ জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের স্বীকার হয়ে গেল ১১ অক্টোবর সকালে সিলেট ওসমানী হাসপাতালে মারা যান রায়হান উদ্দিন। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি অঙ্গাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত করছে পিবিআই। এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আকবর ।


0 coment rios: