বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরা এপার্টমেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরা এপার্টমেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষে এই প্রতিবাদ জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলা করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

0 coment rios: