৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টানা প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টানা প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় অনুষ্ঠিত এক র্যালিতে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি করেন তিনি।
বলেন, ইউক্রেনের বিষয়ে বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতি বিষয়টি এফবিআই-র সুষ্ঠুভাবে তদন্ত করা উচিৎ। এ সময় নির্বাচনী প্রচারণায় বাইডেনের অনীহার সমালোচনা করেন ট্রাম্প। বলেন, নিশ্চিত হার জেনেই প্রচারণায় আগ্রহ কম বাইডেনের । সেখানে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসির ওপরও চড়াও হন প্রেসিডেন্ট। অভিযোগ করেন, ফাউসির কথামতো চললে যুক্তরাষ্ট্রে করোনায় মৃ্ত্যু আরো কয়েক লাখ বেড়ে যেত। এদিকে, বৃহস্পতিবার শেষ ডিবেইটকে সামনে রেখে কোন নির্বাচনী প্রচারণায় অংশ নেননি বাইডেন। তবে সোমবার সিবিএসের ‘সিক্সটি মিনিটস্’ অনুষ্ঠানে জন্য একটি সাক্ষাৎকার দিতে ডেলওয়্যারে যান তিনি। অন্যদিকে, প্রথম দফার বিতর্কে ব্যাপক বিশৃঙ্খলার কারণে চূড়ান্ত ডিবেইটে ট্রাম্প-বাইডেনের মাইক্রোফোন মিউট রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


0 coment rios: