Sunday, October 18, 2020

করোনা ঝুঁকির মধ্যেও বরিশালে জমে ওঠৈছে ঈদের কেনাকাটা বিপনীবিতানগুলোতে শারীরিক দুরত্বের তোয়াক্কা না করেই কেনাকাটা করছেন ক্রেতা-বিক্রেতারা।

 

করোনা ঝুঁকির মধ্যেও বরিশালে জমে ওঠৈছে ঈদের কেনাকাটা বিপনীবিতানগুলোতে শারীরিক দুরত্বের তোয়াক্কা না করেই কেনাকাটা করছেন ক্রেতা-বিক্রেতারা। স্বাস্থ্য বিধি না মানায় কাল থেকে দোকান বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের।
বরিশালের ঈদ বাজার থেকে করোনা ভীতি উধাও হয়ে গেছে। স্বাস্থ্য বিধির কিছুই মানছেন না ক্রেতা-বিক্রেতারা। এমনকি শিশু এবং বয়স্কদেরও নিয়ে এসেছেন  ঈদের কেনাকাটায়।
বিক্রেতারা  বলছেন, ক্রেতারা কোনভাবেই স্বাস্থ্য বিধি মানতে চাইছেন না। তাদের দেখলে মনে হয় না করোনা নামে কোন ভীতি আছে।
স্বাস্থ্য বিধি পুরোপুরি উপেক্ষিত হওয়ায়  করোনা সংক্রামন ছড়িয়ে পড়ার আশংকায় অনেকে । 
স্বাস্থ্য বিধি বাস্তবায়নে প্রধান প্রধান বানিজ্যিক এলাকাগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের ৪টি ভ্রাম্যমান আদালত।
সীমিত পরিসরে মার্কেট খোলার মুযোগ দিলেও ক্রেতা-বিক্রেতা কেউ স্বাস্থ্য বিধি মানছেন না। এ কারনে আগামীকাল থেকে বরিশালের ঈদ মার্কেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জেলা প্রশাসক।
মার্কেট বন্ধ থাকার সময় কেউ  দোকান খুলৈ বেচা-কেনা করতে চাইলে তার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও  জানান তিনি ।

শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: