Sunday, October 18, 2020

এই প্রথম রংপুর বদরগঞ্জ সোনালী ব্যাংক একটি শাখা লকডাউন করা হলো।

 

আজ ১৮.০৬.২০২০ইং রংপুরের বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা লকডাউন করা হয়েছে। এই শাখার চার কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই শাখায় কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গতকাল সন্ধ্যা ৬টা দিকে শাখাটি লকডাউন করা হয়েছে বলে ব্যাংক ব্যবস্থাপক মুহাম্মদ সামিউল হাসান নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।গতকাল বুধবার ওই শাখার ১৭ জন কর্মকর্তা কর্মচারী, আনসার সদস্য ও ঝাড়ুদারসহ ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: