নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে নির্যাতনের ঘটনায় তিন মামলায় প্রধান আসামী দেলোয়ার হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার বেলা সাড়ে ১১টায় দেলোয়ারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক মাসফিকুল হক আদালতে উপস্থাপন করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানী শেষে তিন মামলায় মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে ধর্ষণ মামলায় ৫ দিন, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একই আদালতের বিচারক ২০১৮ সালে একলাশপুরে সংগঠিত ডাবল মার্ডার মামলাসহ দুই মামলায় দেলোয়ারকে শ্যোন এরেষ্টের আবেদন মঞ্জুর করেন।
Sunday, October 18, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: