Sunday, October 18, 2020

আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করা হবে বলে দা্বী সিনোভ্যাক এর।

 


 আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করা হবে বলে দা্বী সিনোভ্যাক এর। একইসঙ্গে সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ায় চালানো ভ্যাকসিনের ট্রায়ালের ভালো ফল এসেছে বলে দাবী করেছে চীনের আরেক কোম্পানি ক্যানসিনো বায়োলজিকস। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনো এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
চূড়ান্ত ধাপের পরীক্ষায় থাকা কোভিড১৯-এর একটি টিকা আগামী বছরের শুরুর দিকে ব্যাপক হারে সরবরাহ করা হবে। চীনা ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনোভ্যাক বায়োটেকের প্রেসিডেন্ট ইয়িন ওয়েডং বৃহস্পতিবার একথা জানান। করোনাভ্যাক নামের টিকাটি বছরে ৩০ কোটি ডোজ তৈরির সক্ষমতা সিনোভ্যাকের রয়েছে বলে জানিয়েছেন তিনি।এদিকে রাশিয়ায় মস্কোয় চীনা করোনা টিকার বড় আকারে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের মাঝে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। চলতি মাসের শুরুতে চালানো পরীক্ষার ফল ভালো আসায় রুশ সরকার তৃতীয় ধাপের পরীক্ষার অনুমতি দিয়েছে বলে জানিয়েছে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকস।
চলতি মাসের শুরুতে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় ধাপে এক স্বেচ্ছাসেবী অসুস্থ্য হয়ে পড়ায় সাময়িকভাবে টিকার পরীক্ষা স্থগিত হয়। কিন্তু পুনরায় আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রায়াল শুরু হলেও এখনও অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। এ অবস্থায় ফেডারেল সরকার কোন ধরনের করোন ভ্যাকসিনের অনুমোদন না দিলেও, নিউইয়র্কে সম্পূর্ণ আলাদাভাবে তা পুনর্বিচার করা হবে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু ক্যুমো।

শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: