দিনাজপুরে শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটার মহা উৎসব।
দিনাজপুরে শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটার মহা উৎসব। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা ।
এ বছর ফলন বেশ ভাল হওয়ায় খুশী তারা । সংশ্লিস্টরা বলছেন, উচ্চ ফলন শীল এ জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হলে বছরে একই জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব । এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা ।
দিনাজপুর সদর, বীরগঞ্জ, কাহারোল, বিরল উপজেলার বিভিন্ন জমিতে এখন শোভা পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধান । এই সব ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক -কৃষাণীরা । বর্তমানে বীনা ৭, ১১, ১৭সহ অন্যান্য আগাম ও উফশী জাতের ধান কাটতে শুরু করেছেন তারা ।
কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন বেশ ভাল হয়েছে । তবে বাজারে ধানের নায্য মুল্য পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা ।
এদিকে, উচ্চ ফলনশীল জাতের ধান সরকারিভাবে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে বীজ হিসেবে সংরক্ষন করছে বিএডিসি। কৃষকরা এই জাতের ধান আবাদ করলে বছরে একই জমিতে তিনটি ফসল করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিস্টরা ।
কামরুজ্জামান সরকার,উপ-পরিচালক(কন্ট্রাক্ট গ্রোয়ার্স)বিএডিসি,দিনাজপুর
কৃষি কর্মকর্তারা বলছেন, আমন ধান আবাদে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করা হয়েছে । ফলন বেশ ভাল হওয়ায় এবার কাঙ্খিত লক্ষমাত্রা পূরন হবে। কৃষিবিদ তৌহিদুল ইকবাল, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর
কৃষি অফিসের তথ্য মতে , দিনাজপুরে চলতি মৌসুমে ২লাখ ৬০হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন কৃষকরা ।


0 coment rios: