Friday, October 30, 2020

প্রযুক্তির ফাঁদে ফেলে প্রতারণা বাড়ছে।


 প্রযুক্তির ফাঁদে ফেলে প্রতারণা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। তবে এসব অপরাধীদের শনাক্তে বেশ সাফল্য দেখিয়েছে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। আহমেদ নামের এই যুবকের সঙ্গে বন্ধুর মাধ্যমে পরিচয় রাজশাহী নগরীর বেসরকারি কলেজের এক ছাত্রীর। এরপর প্রেম। বাড়িতে থেকে পালিয়ে মিষ্টির দোকানে বসে ভুয়া কাবিননামায় স্বাক্ষর করে বিয়ে। তারপর শুরু হয় ব্ল্যাকমেইলিং। অনলাইনে ভার্চুয়াল ডলার কেনাবেচনার লোভনীয় সুযোগ দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে টাকা আদায়ের ঘটনাও কম নয়। প্রযুক্তির ফাঁদে প্রতারিত অনেকে। তবে এ ধরনের অপরাধীদের শনাক্তে বেশ সাফল্য দেখিয়েছে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গত এক মাসে বেশকিছু প্রতারককে নিজেদের জালে নিয়েছে তারা। নগর পুলিশ কমিশনার জানিয়েছেন, নানা প্রযুক্তি ও নিত্যনতুন কৌশলে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। তবে ধরনের অপরাধ ঠেকাতে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে। আরএমপিতে সাইবার ইউনিট চালুর মাত্র এক মাসের মাথায় অন্তত ১০টি বড় ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: