Tuesday, October 20, 2020

এবার ঢাকার বাইরেও ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

 এবার ঢাকার বাইরেও ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ জন্য দেশের ৮টি বিভাগেই থাকবে পরীক্ষা কেন্দ্র। আর পরীক্ষা হবে ১০০ নম্বরের। যেখানে, এসএসসি-এইচএসসির ফলাফলে ২০, এমসিকিউ ৩০ এবং লিখিত ৫০ এই ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।  
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির, স্নাতক নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বৈঠকে এসেছে এমন প্রস্তাবনা। এই প্রস্তাবনা যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। করোনা প্রেক্ষাপটে এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও বিশ্ববিদ্যায় ভর্তি পরীক্ষা কিভাবে নেয়া হবে, এই আলোচনা চলছে বেশ কদিন ধরেই। এর আগে, অনলাইনে পরীক্ষা নেয়ার প্রস্তাব আসে  বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে। যা এখনও বিবেচনাধীন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: