Tuesday, October 20, 2020

নাব্যতা নেই তিস্তায়, পলি পরে ভরাট হয়েছে নদী।

 নাব্যতা নেই তিস্তায়, পলি পরে ভরাট হয়েছে নদী।  দিগন্তজুরে তিস্তা এখন ধু ধু বালুচর। অথচ মাস খানেক আগেও নদী ছিলো করালগ্রাসী। তিস্তার এই খেলায় ভেঙ্গেছে এ অঞ্চলের মানুষের স্বপ্ন। বানের জলে ভিটে মাটি ফসল হারিয়ে নতুন করে বাঁচার আশায় তিস্তার বুকে চাষাবাদ করার চেষ্টাও ব্যর্থ  করে দিচ্ছে পানি স্বল্পতা।
কে বলবে কিছুদিন আগেই যে তিস্তা ছিলো করালগ্রাসী, প্রমত্তা। এখন তা পানি শূন্য হয়ে ধু-ধু বালুচরে পরিণত।
এক সময়ে পানি আর পানিতে যেমন ভাসিয়েছে তিস্তা পাড়েরর দুকূলের মানুষের জীবন। গ্রাস করেছে গ্রামের পর গ্রাম,ভেঙ্গেছে কৃষকের কষ্টে বোনা ফসলের মাঠ,খেটে খাওয়া দিনমজুরের যত্নে বোনা স্বপ্নের ঠাই,সেই সর্বনাশী তিস্তা শুকিয়ে এখন মরা গাঙ্গ। অক্টোবরের মাঝামাঝি সময়ে তিস্তায় পানি থাকার কথা থাকলেও নাব্যতা না থাকায় নদী এখন বালুচর। কিছুদিন আগেই কৃষকের আমন ধান নষ্ট হয়েছে বানের জলে, কিন্তু এখন বোরো মৌসুমে চাষাবাদে পানির প্রয়োজন অথচ পানি শূন্য তিস্তার এখন মরুভমি, বালুচর।
নদী বিশেষজ্ঞদের মতে কৃত্রিমভাবে তিস্তার সর্বনাশ করা হয়েছে। বাংলাদেশ অংশে তিস্তার যেমন খনন করা হয়নি,ভারত এক তরফা পানি প্রত্যাহারের কারণে পানি প্রাবহ কমে গেছে। তাই তিস্তা খনন এবং অভিন্ন নদী হিসেবে ভারত থেকে পানির হিস্যার দাবিও তাদের।
বর্তমানে তিস্তা নদীতে ৩০ হাজার কিউসেক পানি পাওয়া গেলেও তার সেচ কাজে না লাগায় নদী দিয়েই বহমান হচ্ছে। সেচ কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে প্রকল্প অনুমোদনের কথঅ জানালেন  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
তিস্তার নাব্যতা ও পানি চুক্তির মাধ্যমে তিস্তা ফিরে পাবে তার হারানো রুপ, আসবে সুদিন এমন প্রত্যাশা তিস্তাপাড়ের মানুষের।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: