সব জল্পনা কল্পনা ছাপিয়ে গাঁটছড়া বাধলেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর।
সব জল্পনা কল্পনা ছাপিয়ে গাঁটছড়া বাধলেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর। বিয়ের পাত্র ও গায়ক রোহনপ্রীত সিং। করোনাকালে ছোট পরিসরে আয়োজিত বিয়ের অনুষ্ঠান হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নেহা কক্করের মেহেদি, গায়েহলুদ আর বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও।
বিয়ের পিঁড়িতে নেহা কাক্কার, ভারতীয় গণমাধ্যম নেহার বেশ কিছু বিয়ের প্রতিমুহূর্তের খবর সরবরাহ করছে। ৩২ বছর বয়সী নেহার সঙ্গে ২৫ বছর বয়সী রোহানের প্রেমের খবর আগেই ছড়িয়েছিলো। প্রেমের খবর বাসি না হতেই শোনা গেল, রোহান নেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
শনিবার তা যেন পরিণতি পেলো, দিল্লির একটি গুরুদুয়ারায় গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেহা ও রোহানপ্রীতের বিয়ের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, শিখ রীতিতে বিয়ে বিভিন্ন রীতি পালন করছেন এই জুটি। এই সময় তাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার এই জুটির মেহেদি ও হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ছবিতে দেখা যায়, নেহা তার হাতে মেহেদি দিচ্ছেন। পাশাপাশি হলুদ অনুষ্ঠানের একটি গ্রুপ ছবিও ছিলো।
নেহা কক্কড় ১৯৮৮ সালের ৬ই জুন উত্তরাখণ্ডের ঋষিকেশে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন দিল্লিতে। নেহা কাক্কারের নাম শুধু ভারতে নয়, দেশের বাইরে ও অনেক সুপরিচিত। চার বছর বয়স থাকতে বিভিন্ন পূজার অনুষ্ঠানে গান গাইতেন। একাদশ শ্রেণিতে পড়াকালীন ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মৌসুমে প্রতিযোগিতায় অংশগ্রহনের পর ২০০৮ সালে নেহা দ্য রক স্টার অ্যালবামের মধ্য দিয়ে এই জগতে প্রবেশ করেন তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।


0 coment rios: