কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাসের আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডারে সংযুক্ত পাইপের লিকেজ থেকে ওই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই বাড়ির রান্নাঘরের দরজা-জানালা বন্ধ থাকায় পাইপের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এসময় গৃহকর্ত্রী রান্নার জন্য আগুন জ্বালালে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বিকেলে আহতদের ভর্তি করা হয় বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Sunday, October 25, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: