দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিবেরসই করা অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর শনাক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যদের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় করোনা প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের করোনার নমুনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।


0 coment rios: