Wednesday, July 7, 2021

বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিককে মঙ্গলবার ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।


 বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিককে মঙ্গলবার ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
যদিও নিজের উপর আনিত দুর্নীতির দায় অস্বীকার করেছেন ভিক্টর। এ রায়ের নিন্দা জানিয়েছেন পশ্চিমা দেশগুলো ও নির্বাসিত বিরোধীদলীয় নেতারা। এর আগে গেল জুনে আটক হয়েছিলেন ৫৭ বছর বয়সী ভিক্টর। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রবীণ নেতা আলেক্সান্ডার লুকাশাঙ্কোর চেয়ে তিনি এগিয়ে ছিলেন বলেই জনমত জরিপে দেখা গিয়েছিলো। গেল আগস্টের নির্বাচনে জালিয়াতি করে লুকাশাঙ্কো তার শাসনকে দীর্ঘায়িত করেছেন বলে জানিয়েছেন বিরোধীরা। বেলারুশের রাজধানী মিনসকে এই সাজার নিন্দা জানিয়ে সমালোচনা করেছে মার্কিন দূতাবাস।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: