Friday, July 9, 2021

সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই।


 সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এই তারিখ ঘোষণা করেছে।
আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী রোববার শুরু হবে জিলহজ মাস। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে জিলহজ মাসের দশম দিন অর্থাৎ ২০ জুলাই মঙ্গলবার। এর আগের দিন ১৯ জুলাই হবে আরাফাতের দিন। আর এই হিসেব অনুযায়ী এ বছর বাংলাদেশে কোরবানীর ঈদ অনুষ্ঠিত হতে পারে ২১ জুলাই।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: