কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ফলে টানা দ্বিতীয়বারের মত আসরের ফাইনালে পা রাখলো সেলেকাওরা। নেইমারের অ্যাসিস্টে দলের একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা।
কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। নিজেদের মাঠে ম্যচের শুরুথেকেই বল দখলে রেখে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৮ মিনিটেই দারুন সুযোগ আসে তাদের সামনে। ডি-বক্সে পাকুয়েতার চমৎকার পাস ধরে নেইমারের উদ্দেশ্যে বাড়ান রিশার্লিসন। তবে, শট লক্ষ্যে রাখতে পারেননি নেইমার।
এরপর, ক্যাসিমেরোর ফ্রি কিক, নেইমার রিচালিংশনদের দলগত আক্রমনে নিজেদের জাল রক্ষা করেন পেরুর গোলরক্ষক।
ম্যাচের ৩৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ব্রাজিল।


0 coment rios: