করোনা টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ তে নির্ধারনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
করোনা টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ তে নির্ধারনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছেন, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবেন বলেও জানান তারা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব তারা এর বাস্তবায়ন শুরু করবেন। গত ১৯ জুলাই করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়েছিল। দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।
সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।জানান, আজ সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।


0 coment rios: