করোনায় দেশের মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।
করোনায় দেশের মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৯৫ জন। এনিয়ে মোট মৃত্যু ১৯ হাজার ৪৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জন।পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩২ দশমিক পাঁচ পাঁচ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮২৭টি। এ পর্যন্ত শনাক্ত ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭২৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯। মৃত ১৯৫ জনের মধ্যে পুরুষ ১০৩ আর নারী ৯২ জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৬৮ জন মারা গেছেন। এছাড়া খুলনায় ৪১, রাজশাহীতে ১৮, রংপুরে ১৬, ময়মনসিংহে ১০, বরিশালে ৫ ও সিলেটে একজন মারা গেছেন।


0 coment rios: