নীলফামারীর চিলাহাটী থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ পুন:স্থাপিত হওয়ায় চিলাহাটীর গুরুত্ব বেড়েছে কয়েকগুণ।
নীলফামারীর চিলাহাটী থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ পুন:স্থাপিত হওয়ায় চিলাহাটীর গুরুত্ব বেড়েছে কয়েকগুণ। এ এলাকার লক্ষাধিক মানুষের জন্য রযেছে শুধু একটি পুলিশ তদন্ত কেন্দ্র । নেই কোন থানা । এ অবস্থায় একটি পূর্নাঙ্গ থানা প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
চিলাহাটী সীমান্ত এলাকার কেতকিবাড়ী, ভোগডাবুড়ি, জোড়াবাড়ী আর গোমনাতী ইউনিয়ন থেকে ডোমার থানার দুরত্ব গড়ে ৩০কিলোমিটার। যে কোন মামলা কিংবা সাধারন ডায়েরী করতেই ছুটতে হয় ডোমার থানায়। অনেক সময় ওই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেলে নিরাশ হয়ে ফিরে যেতে হয় অনেকেই ।
চিলাহাটীতে দ্রতই থানা প্রতিষ্টা করার জন্য সব ধরণের পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা সংশ্লিস্টদের ।এতে ভোগান্তির শিকার হতে হয় লক্ষাধিক মানুষকে
এমন বাস্তবায়তায় চিলাহাটীতে একটি পূর্নাঙ্গ থানা প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন এলাকাবাসী ।


0 coment rios: