Thursday, June 24, 2021

ভয়াবহভাবে অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতি।


 ভয়াবহভাবে অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন রোগী, সীমান্তবর্তী জেলায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। ক্রমাগত পরিস্থিতি নাজুক হ্ওয়ায় আবার গোটা দেশে লকডাউন দেয়া হতে পারে বলে আভাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
 ১৪ থেকে ২০ জুন এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে দেশের ৬৪টি জেলাকে অতি উচ্চ, উচ্চ ও মধ্যম
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তথ্যে বলা হয়েছে, দেশের আট বিভাগের মধ্যে সব চাইতে বেশি মারা গেছে খুলনা, এরপরই ঢাকা-রাজশাহী।তিন দিন ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে চার হাজারের ওপরে। শনাক্তের হার এখন ২০ শতাংশ ছাড়িয়েছে।প্রত্যেক সীমান্তবর্তী জেলায় মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে গাণিতিক হারে। বিষয়টি আশঙ্কাজনক মন্তব্য করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন, এবার গোটা দেশেই লকডাউন হতে পারে।
তবে জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত না করে লকডাউন বা বিধি-নিষিধ আরোপ করে কোন লাভ হবে না।
পরিস্থিতি সামাল দিতে সরকারকে লকডাউন বাস্তবায়ন করতে সিভিল সাজনদের দায়িত্ব দেয়ার পরামশ দিয়েছেন বিশ্লেষজ্ঞরা।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: