Sunday, April 4, 2021

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ ডুবে গেছে।


 এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও বাকীরা নিখোঁজ রয়েছেন। বিআইডব্লিটিএ,  পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে  অংশ নিলেও ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বাধা পড়েছে। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধাকারী জাহাজ প্রত্যয়।
লঞ্চে থাকা ১৫ থেকে ২০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ স্টেশন থেকে এমভি হাবিব নামে লঞ্চটি বন্দর কয়লাঘাট শীতলক্ষ্যা নদী দিয়ে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।  ওই সময় পেছন দিক থেকে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলেও ছুটে যায় বিআইডব্লিটিএ, পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বেগ পেতে হয় তাদের।  
ডুবে যাওয়া লঞ্চের একজন নারী যাত্রীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে আনা হয়েছে।  নারী যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক ডাক্তার আসাদুজ্জামান।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: