Tuesday, April 6, 2021

ঢিলেঢালা ভাব নিয়েই দেশজুড়ে লকডাউনের ৩য় দিনের শুরু হয়েছে।


 ঢিলেঢালা ভাব নিয়েই দেশজুড়ে লকডাউনের ৩য় দিনের শুরু হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশন গুলোতে চলাচল শুরু হয়েছে গনপরিবহনেরও।
আজও সড়কে সকাল থেকেই মানুষ। শিল্প কারখানা খোলা থাকায় এবং জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন তারা। এর আগে দ্বিতীয় দিনের লকডাউনেও ঢিলেঢালা ভাব ছিলো রাজধানীজুড়ে। নানা অজুহাতে বের হয়েছেন নগরবাসী। বিভিন্ন স্থানে ছিলো যানজট। আর এসব কিছুতেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সাধারন মানুষ বলছেন-নাগরিকদের জীবন-জীবিকার ন্যূনতম হলেও দায়-দায়িত্ব নিতে হবে সরকারকে। তা না হলে জীবন বাঁচাতে মানুষ বের হবেই। তারা জানান, পরিবহনগুলোকে সরকার যে নিয়ম বেধে দিয়েছিল তা মানছে কেউই।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: