Tuesday, April 13, 2021

করোনার সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।


 করোনার সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে। মুভমেন্ট পাস ছাড়া কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।
সড়কে নেই কোনো গণপরিবহন। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এদিকে লকডাউনের মধ্যেই দেশের শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হচ্ছে। সীমিত পরিসরে চলবে ব্যাংকিং সেবা। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বলবদ থাকবে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: