Wednesday, April 21, 2021

করোনা মহামারীর এই সময়ে বেচাকেনায় জমে উঠেছে দিনাজপুরের গাবুড়া টমেটোর বাজার ।


 স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ক্রেতা-বিক্রেতা উভয়েই । তবে এবার বাজার দর ভাল না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা । ব্যবসায়ীরা বলছেন, করোনা ও লকডাউনের কারণে দুর-দুরান্ত থেকে পাইকার না আসায় টমেটোর  দর নিম্নমুখী । টমেটো সংরক্ষেনের জন্য এই অঞ্চলে হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন কৃষক নেতারা ।
দেশের সবচেয়ে বড় টমেটোর আড়ৎ দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুড়া টমেটোর বাজার। কৃষকরা বিভিন্ন এলাকা থেকে টমেটো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বেচা কিনি । তবে করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই চলছেন ক্রেতা-বিক্রেতারা  । এমনকি সামাজিক দুরত্বেরও নেই কোন বালাই ।এতে লাভ তো দুরের কথা, লোকসান গুনতে হচ্ছে তাদের । ব্যবসায়ীরা বলছেন, করোনা ও লকডাউনের কারণে দুর-দুরান্ত থেকে পাইকার না আসায় টমেটোর দর নিম্নমুখী । টমেটো সংরক্ষনের জন্য এই অঞ্চলে একটি হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন   কৃষক নেতারা ।  কৃষি অফিসের তথ্য মতে, দিনাজপুর জেলায় প্রতিবছর প্রায় ১২শ হেক্টর জমিতে টমেটো চাষ হয় । আর উৎপাদন হয়  ৫০ হাজার মেট্রিক টনের বেশি।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: