গতকাল বুধবার গভীর রাতে পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। স্বামী শাহাজাদ হোসেন (৩৭) কে স্ত্রী শরিফা বেগম (২৪) নিজ হাতে গলাটিপে হত্যা করেন। এতে জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ি থেকে তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ওইদিন বিকেলে স্ত্রী শরিফা বেগম সুজির হালুয়ার সাথে ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়। এতে কিছুক্ষনের মধ্যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শরিফা বেগম দু’হাতে গলাটিপে তার স্বামী কে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান। হত্যাকান্ডের নৈপথ্যে স্ত্রীর পরকিয়া সম্পর্কই মূল কারণ বলে তিনি জানান। পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া এলাকায় মৃত জহির উদ্দীনের ছেলে শাহাজাদ হোসেনের সাথে একই উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Thursday, April 15, 2021
Author: md mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: