Saturday, March 27, 2021

রাজশাহীর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগের বাড়ি রংপুরে।


 রাজশাহীর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগের বাড়ি রংপুরে। গ্রামটি এখন শোকে আচ্ছন্ন। দুটি পরিবারের বেশ কয়েকজন সদস্যের মর্মান্তিক মৃত্যু ছুঁয়ে গেছে পুরো ইউনিয়নের মানুষের হৃদয়। স্বজনদের আহাজারি তৈরি করেছে হৃদয়বিদারক দৃশ্য।
শোকে আচ্ছন্ন প্রতিবেশরাও। বলছেন, কর্মক্ষম মানুষদের হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা।
শুক্রবার দুপুর পৌনে ২টায় রংপুর থেকে রাজশাহী যাওয়ার পথে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৩ যাত্রীর সবার মৃত্যু হয়।
ঠিক একদিন আগেও এমন পরিবেশ ছিলো না রংপুরের পীরগঞ্জের দাড়িকাপাড়া গ্রামের। এই গ্রাম শোকের এমন আবহ আর দেখেনি। এক সাথে এতো মৃত্যু কাঁদিয়েছে উপজেলার প্রায় সব মানুষকে।
তিন পরিবারের অন্তত ১৬ জন সদস্য একসঙ্গে নিহত। স্বজনদের আহাজারি তাই থামছেই না।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: