Tuesday, March 30, 2021

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।



মঙ্গলবার দুপুরে এসব ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হেফাজত কর্মিদের নিহতের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে শহরের কেডির মোড় এলাকায় ওই মিছিলে বাধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বিএনপি কর্মীরা। পরে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় পুলিশসহ আহতের সংখ্যা অর্ধশতাধিক।
এদিকে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বিএনপির একই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুপুরে। প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: