তিস্তা নদী রক্ষায় নদীর দু’তীরে ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনের আয়োজন করা হয়।
তিস্তা নদী রক্ষায় নদীর দু’তীরে ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুষ্টিত এ কর্মসূচীতে অংশ নেন নদী তীরবর্তি হাজারো মানুষ । এসময় বক্তারা, তিস্তা নদীর সুরক্ষায় খনন ও দুই তীরে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তিস্তা নদী রক্ষায় রোববার সকাল এগারটায় নদীর দুই তীরে ২৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনের আয়োজন করে তিস্তা বাচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নামে একটি সামাজিক সংগঠন ।
এ কর্মসুচী শুরু হয় তিস্তা নদীর প্রবেশ মুখ নীলফামারীর পশ্চিম ছাতনাই জিরো পয়েন্ট থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট পর্যন্ত । এতে অংশ নদী তীরবর্তি হাজারো মানুষ ।
এসময় বক্তারা জানান, নদীর দুই তীরে বন্যা ও ভাঙনের হাত থেকে মুক্তি চায় নদীর তীরবর্তী মানুষ। তিস্তা নদীর সুরক্ষা, দুই তীরের বন্যা ও ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত লোকজনেরর ক্ষতিপূরণের দাবিও জানান তারা ।
তিস্তা রক্ষায় যে সাড়ে ৮ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবিও জানান সংশ্লিষ্টরা ।
মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অভিন্ন পানি চুক্তি , নদী খনন করলেই তিস্তাকে বাচাঁনো যাবে এমন অভিমত নদী বিশেসঙ্গদের ।
তিস্তা নদী বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার প্রবাহিত। এই অংশে প্রতিবছর বন্যা আর ভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।


0 coment rios: