Sunday, November 1, 2020

আড়াই বছর আগে নিহত শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় ৩জনের মৃত্যুদণ্ড।

প্রায় আড়াই বছর আগে নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার জনি, চালক জামাল হোসেন ও তার সহকারী ফয়সাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। দ্রুত রায় কার্যকরে দাবি জানিয়েছে পায়েলের পরিবার।
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএর শিক্ষার্থী পায়েল হত্যা মামলার রায় ঘোষণার জন্য সকালে তিন আসামিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। বেলার পৌনে ১২ টায় তাদের আদালতে তোলা হয়।
এর পর আসামি হানিফ পরিবহনের সুপারভাইজার জনি এবং চালক জামাল ও তার ভাই বাসটির সহকারী ফয়সালের উপস্থিতি রায় পড়া শুরু করেন বিচারক।
রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় প্রমানিত হওয়ায় সুপারভাইজার ও চালককে মৃত্যুদণ্ড দেন আদালত। আর সহকারীকে দেন যাবজ্জীবন কারাদণ্ড।
এদিকে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী।
রায়ের প্রতিক্রিয়ায় দ্রুত সাজা কার্যকরের দাবী জানান স্বজনরা।
২০১৮ সালের ২১ জুলাই রাতে দুই বন্ধুর সাথে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন পায়েল। নিখেজের দুই দিন পর মুন্সীগঞ্জ থেকে তার মরদপহ উদ্ধার করে পুলিশ।
 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: